উত্তরদিনাজপুর

স্কুল ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার এক যুবক, ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উদয়পুর এলাকায়

স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবককে বিরুদ্ধে। প্রতিবাদের অভিযুক্তকে বেঁধে রেখে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল ক্ষিপ্ত জনতা। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উদয়পুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই অভিযুক্তকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। 

        জানা গেছে, গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় এদিন সকালে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে গোরা দে নামে এক যুবক বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। ক্ষুব্ধ স্থানীয়কে এগিয়ে আসতে দেখেই মোটর বাইক নিয়ে পালিয়ে যেতে চাইলেও বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় যুবক। এরপরেই রাস্তার পাশের একটি ইলেকট্রিক পোলের সাথে বেঁধে রেখে শুরু হয় গণধোলাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা। অভিযুক্তকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/HJPhImr1KWY